শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন ‎

পাহাড়ে জরুরি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জীবনহানির ঝুঁকি কমাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষীছড়ি জোন)-এর উদ্যোগে ১৫ দিনব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সকালে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণগ্রহণকারী ২০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, সোহাগ,মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত দুরূহ এবং সময়সাপেক্ষ। অনেক সময় সঠিক সময়ে চিকিৎসার অভাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই বাস্তবতায় স্থানীয়দের সচেতন করতে এবং নিজ এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই লক্ষীছড়ি জোনের এই মহতী উদ্যোগ।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন ‎

প্রকাশিত: ০৬:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬