খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদর্শ গ্রামে ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক মাদক কারবারিকে মামলা দিয়ে থানায় সোপর্দ এবং দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার মাটিরাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে ১১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)-এর ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, সফল এই যৌথ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















