শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড ‎

মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাতে মাটিরাঙ্গা উপজেলার পক্ষ থেকে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এদিন সন্ধ্যা আনুমানিক আটটার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর নামক স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে মাদক সেবনের অপরাধে হাতেনাতে ২ (দুই) জন মাদকসেবীকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা থানার এসআই (নিঃ) ইমতিয়াজ উদ্দিন ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স।

‎প্রশাসনের এমন কঠোর ভূমিকার কারণে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। মাদক নির্মূলে মাটিরাঙ্গা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড ‎

প্রকাশিত: ০৬:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬