শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

বান্দরবানে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু ‎

বান্দরবানে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ। সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন একটি বিশেষ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে সদর উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশ নিচ্ছেন।

বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মহুরির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। বিশেষ অতিথি ও মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (টিওটি প্রশিক্ষক) জেট এম মিজানুর রহমান খান।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।‎বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ও আচরণগত উৎকর্ষ সাধন করা। এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন এবং তাদের জীবনযাত্রার মান টেকসইভাবে উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।

‎সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং ঢাকা আগারগাঁওয়ের কেন্দ্রীয় প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

বান্দরবানে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ০৫:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬