শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মানিকছড়িতে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎

খাগড়াছড়ির মানিকছড়ির দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল, সংবর্ধনা ও অভিভাবক

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা’য় ওয়াজ মাহফিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহর সঞ্চালনায় এবং মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মাদরাসার সভাপতি মো. এনামুল হক এনাম।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আয়োজিত ওয়াজ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর আলোচনা করেন মানিকছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির ও মাওলানা মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম ভূইয়া,গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন,শিক্ষার্থী অভিভাবক মো. খোকন মোল্লা।বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করেই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া, অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মানিকছড়িতে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎

প্রকাশিত: ০৪:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬