শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

লংগদুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

রাঙ্গামাটির লংগদুতে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (স্কুল-মাদ্রাসা) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ চৌধুরী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এবং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

লংগদুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ০৩:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬