শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু ‎

দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী জীবন প্রতিপাদ্যে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী মেশিন মেরামত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

‎জুরাছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণকালে তাদের মেশিন ও যন্ত্রপাতির মৌলিক কার্যপ্রণালি, সাধারণ ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারিক মেরামত কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

‎দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে মেশিন মেরামত সেবা প্রদানে সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমটি ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ০৪:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬