শিরোনামঃ
Logo ধর্মীয় সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সম্পন্ন দিনব্যাপী নানা আয়োজন; পুণ্যার্থীদের প্রার্থনায় মুখরিত বিহার প্রাঙ্গণ Logo চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ আটক ১২ Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ

টেন্ডারে নয়ছয় আর অনিয়মের পাহাড়: রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ঝটিকা অভিযান

সরকারি উন্নয়ন কাজের টেন্ডারে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ—এবার রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হানা দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে টানা আড়াই ঘণ্টা ধরে চলে এই ঝটিকা অভিযান।
 
‎দুদকের একটি চার সদস্যের এনফোর্সমেন্ট টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে পৌঁছে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার মুখোমুখি হন। এ সময় ওয়াশব্লক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
‎
‎অভিযানকালে দুদক টিম জানতে পারে, নিয়ম ভেঙে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্য ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তল্লাশি চালিয়ে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া অনেক কাজেরই সঠিক নথিপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি।
‎
‎পরে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় কিছু গুরুত্বপূর্ণ কাগজদপত্র জব্দ করে মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য সাথে নিয়ে যায় দুদক টিম। পাশাপাশি, বাকি নথিগুলো দ্রুত সময়ের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎দুদক কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠপর্যায়ের নথি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সম্পন্ন দিনব্যাপী নানা আয়োজন; পুণ্যার্থীদের প্রার্থনায় মুখরিত বিহার প্রাঙ্গণ

টেন্ডারে নয়ছয় আর অনিয়মের পাহাড়: রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ঝটিকা অভিযান

প্রকাশিত: ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬