শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়িতে ২৬ জলাশয়ে ২২৭ কেজি পোনামাছ অবমুক্ত: আমিষের চাহিদা পূরণে মৎস্য দপ্তরের উদ্যোগ

খাগড়াছড়ির মানিকছড়িতে আমিষের ঘাটতি পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ২৬টি জলাশয়ে অবমুক্ত করা হলো প্রায় ২২৭ কেজি পোনামাছ।
‎
‎”আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি উপজেলায় শুরু হলো সরকারি পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি। বুধবার বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ ছেড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎এবারের কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন খাস, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সমবায় সমিতির নিয়ন্ত্রণাধীন মোট ২৬টি জলাশয়ে মোট ২২৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
 
‎আমাদের গ্রামীণ জনপদে আমিষের জোগান নিশ্চিত করতে এবং রাজস্ব বাজেটের সঠিক ব্যবহারের মাধ্যমে জলাশয়গুলোর মাছের উৎপাদন বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে ২৬টি জলাশয়ে এই পোনামাছ অবমুক্ত করা হচ্ছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় মৎস্য খামারীরা। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ মানিকছড়ির মাছের চাহিদা মিটিয়ে পুষ্টির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

মানিকছড়িতে ২৬ জলাশয়ে ২২৭ কেজি পোনামাছ অবমুক্ত: আমিষের চাহিদা পূরণে মৎস্য দপ্তরের উদ্যোগ

প্রকাশিত: ১২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬