শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর জোড়া অভিযান: ২ সন্ত্রাসীর আত্মসমর্পণ, নিহত ১, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার Logo নানিয়ারচরে জলবায়ু সহনশীলতা ও জীবনমান উন্নয়নে ‘করলিয়া’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা Logo সড়ক সচল, স্বস্তিতে মানুষ: নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বদলে গেল সাপ্তাহিক হাটের চিত্র Logo সাজেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: চট্টগ্রামের তরুণ গুরুতর আহত Logo অনলাইন জুয়ার নির্মম বলি ১০ মাসের শিশু: মায়ের কোল থেকে কেড়ে ফ্লোরে আছাড় পাষণ্ড বাবার Logo গুইমারায় বিএনপির বিশাল বিক্ষোভ: অপপ্রচার ও অশিষ্টাচারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি Logo জুরাছড়িতে সেনাবাহিনীর বড় অ্যাকশন: ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ Logo বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা Logo বরকলে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: গরু বিক্রির ৩ লাখ টাকা লুট, সন্দেহের তীর দুই পরিচিতের দিকে Logo পাহাড় সাজবে সবুজে: মহালছড়িতে সেনাবাহিনীর আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির মহতি উদ্যোগ
পানছড়ি ও রামগড়ে গোলাগুলি; ৩টি একে-৪৭ রাইফেলসহ উদ্ধার করা হয়েছে পাইপগান ও কার্তুজ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর জোড়া অভিযান: ২ সন্ত্রাসীর আত্মসমর্পণ, নিহত ১, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ ঘণ্টার ব্যবধানে পরিচালিত এই চিরুনি অভিযানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের একজন সদস্য নিহত হয়েছে এবং অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে আরও দুইজন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বরকলক এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সংগঠনের সদস্যরা আচমকা গুলিবর্ষণ শুরু করে। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির একপর্যায়ে কোণঠাসা হয়ে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে আজ বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানেও তল্লাশি চৌকি ও সেনা তৎপরতা লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে সশস্ত্র সংগঠনের ১ জন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তল্লাশি চালিয়ে সেখান থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামরিক সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই ধরণের কঠোর ও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬