শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়িতে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ‎

পাহাড়ি জনপদ মহালছড়িতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এর অংশ হিসেবে নিয়মিত যৌথ অভিযানে মদ্যপান করে স্থানীয়দের উত্যক্ত ও পরিবারের লোকজনকে মারধরের দায়ে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মহালছড়ি উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

‎প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্য উৎপাত চালিয়ে আসছিলেন। এমনকি তিনি নিজের পরিবারের সদস্যদের ওপরও শারীরিক নির্যাতন চালান এবং স্থানীয় সাধারণ মানুষকে নানাভাবে উত্যক্ত করতেন। এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক যৌথ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে অপরাধের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎মহালছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসন সবসময় সজাগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহালছড়িতে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ‎

প্রকাশিত: ১২:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬