শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাইখালীতে বৃষ্টির মধ্যে সড়ক নির্মাণ: কাজের মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন ‎

রাঙামাটির কাপ্তাইয়ে কারবাড়ীপাড়া–বালুখালী মুখ এলাকায় বৃষ্টির পানিতেই চলছে সড়ক নির্মাণের কাজ। তদারকি না থাকায় সরকারি অর্থের অপচয় ও কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কিত স্থানীয়রা।

উন্নয়নের কাজ জনগণের কল্যাণে, কিন্তু সেই কাজ যদি হয় অনিয়মে ভরা, তবে তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী মুখ এলাকায় ঠিক এমনই এক চিত্র দেখা গেছে।

‎বৃষ্টির মধ্যেই চলছে সড়ক নির্মাণের কাজ! যেখানে বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে নির্মাণসামগ্রী, আর ঠিকমতো মিশছে না সড়কের মিশ্রণ বা মিক্সার।

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, বৃষ্টির মধ্যে এ ধরনের অপরিকল্পিত কাজ কেবল হাস্যকরই নয়, বরং এটি সরাসরি সরকারি অর্থের অপচয়। সিএনজি, বাস ও মোটরসাইকেল চালকসহ সাধারণ পথচারীরা বলছেন, এমন খামখেয়ালি কাজের কারণে এই সড়কটি সামান্য কিছুদিনও টিকবে কি না, তা নিয়ে রয়েছে বড় সন্দেহ।

জনগণের স্পষ্ট দাবি— আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হোক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের পক্ষ থেকে কড়া তদারকি নিশ্চিত করা হোক। জনস্বার্থে এই অনিয়ম রোধে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাইখালীতে বৃষ্টির মধ্যে সড়ক নির্মাণ: কাজের মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন ‎

প্রকাশিত: ০২:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬