শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎

বর্ণাঢ্য আয়োজন, আবেগ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

‎আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি হলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দীন, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, রামগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু) এবং রামগড় পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
<span;>‎অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদরই আগামীর দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং তাদের সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছাত্রদলের এমন সুন্দর ও উৎসাহব্যঞ্জক আয়োজনে অংশ নিয়ে ক্রেস্ট হাতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎

প্রকাশিত: ০৪:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬