শিরোনামঃ
Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায়

নৃশংসতার এক লোমহর্ষক অধ্যায়! রাঙামাটি জেলার কাপ্তাইয়ে চাঞ্চল্যকর হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটি রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়।
 
‎ঘটনাটি ২০২২ সালের ১১ মার্চের। রাঙ্গুনিয়ার দুবাসী বাজারের ভাড়া বাসা থেকে কাপ্তাই নতুন বাজার এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হন হাসিনা বেগম। এর পরদিন অর্থাৎ ১২ মার্চ, চন্দ্রঘোনা-কাপ্তাই ইউনিয়নের একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার ক্ষতবিক্ষত ও আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়।
 
‎এই ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও পিবিআইয়ের অধিকতর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
 
‎রাষ্ট্রপক্ষের পিপি সিনিয়র অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই রায়ের মাধ্যমে সমাজে পরিষ্কার বার্তা গেল—অপরাধ করে কেউ পার পায় না। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
‎
‎আইনের চোখে অপরাধী যতই ধূর্ত হোক, সত্যের জয় যে অবধারিত—এই রায় তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায়

প্রকাশিত: ০৪:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬