শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
২৪ ঘণ্টার মধ্যে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি।

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ: উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা–পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে তীব্র দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা–পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকাতেই অবস্থান করছিল।

বন্দরগুলো থেকে এর দূরত্ব নিচে দেওয়া হলো:
সমুদ্রবন্দর নিম্নচাপের দূরত্ব ও দিক চট্টগ্রাম সমুদ্রবন্দর প্রায় ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর প্রায় ৫২০ কিলোমিটার পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর প্রায় ২৮৫ কিলোমিটার পশ্চিমে পায়রা সমুদ্রবন্দর প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে গতিপথ ও বাতাসের তীব্রতা।

বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড বাতাসের কারণে বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে।

সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়েই অবস্থান করতে বলা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

২৪ ঘণ্টার মধ্যে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি।

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ: উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত: ০৫:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬